পাকিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা, শিশুসহ নিহত ৩২

অনলাইন ডেস্ক: পাকিস্তানে গত কয়েক দিনের প্রবল বর্ষণে বিভিন্ন প্রদেশে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় ছাদ ধস ও বন্যার পানিতে ওই প্রদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজনই শিশু। শুধু সোয়াত উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১৩ জন।

এদিকে পূর্ব পাঞ্জাব প্রদেশেও একই ধরনের দুর্যোগে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দেয়াল ও ছাদ ধসের ফলে।

প্রাকৃতিক দুর্যোগে খাইবার পাখতুনখোয়ায় অন্তত ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ছয়টি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ করেছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া। অনেক দুর্গম এলাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

এছাড়া বন্দরনগরী করাচির বিভিন্ন এলাকাও পানিতে ডুবে গেছে।

জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা করছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হয়ে উঠেছে। দেশটির ২৪ কোটির বেশি জনগণ ক্রমবর্ধমানভাবে নানা ধরনের চরম আবহাওয়ার শিকার হচ্ছে।

গত মাসেও ঝড়-বৃষ্টির কারণে দেশজুড়ে অন্তত ৩২ জন প্রাণ হারান। বসন্তকালেও শিলাবৃষ্টিসহ একাধিক ভয়াবহ আবহাওয়া পরিস্থিতির সম্মুখীন হয় দেশটি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনায় পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে আবারও পানি বাড়ছে। এতে সিরাজগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ফসলি জমি তলিয়ে

শাপলা চত্বরে শহিদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি

বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: তৎকালীন (আওয়ামী লীগ) সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিডিয়ার হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে কারণেই

বিএনপির হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত খোকন আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩

আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট বানালো জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ; তথ্য চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে ঢাকা-আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে জানানোর অনুরোধ করেছে