পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এ তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৮ এপ্রিল বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলার একটি স্থানে ট্যাঙ্কার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন নোশকির একটি মার্কেটের কাছে জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। পরে সেই ট্যাঙ্কারে আগুর ধরে যায়। এসময় ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য লোকজন জড়ো হন। এর এক পর্যায়ে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করাচীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জনসম্পৃক্ততায় এগিয়ে অ্যাড. সিমকী ইমাম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম অ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি বিএনপির

বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক: ঈদ ঘিরে বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায়

সলঙ্গায় বিএনপি পরিচয়ে জোরপূর্বক পুকুরের যায়গা দখলের অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকায় জোরপূর্বক ভাবে ভূমি দখলের অভিযোগ উঠেছে অফাল উদ্দিন নামের একজনের বিরুদ্ধে। আফাল উদ্দিন (৩০) মালতীনগর এলাকার

সচিবালয়ে স্থানাভাবে হাহাকার: ৩০ মন্ত্রণালয়ের চিঠি গৃহায়ণে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ে অফিসকক্ষ সংকট চরম আকার ধারণ করেছে। ইতোমধ্যে অন্তত ৩০টি মন্ত্রণালয় ও বিভাগ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অফিসকক্ষ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকে আজ থেকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিচ্ছে। একযোগে মতিঝিলসহ সব অফিস