পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।,

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। অতীতেও বিভিন্ন সময়ে এই গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনার রেকর্ড রয়েছে।

গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ওই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক থেকে শুরু হয়েছিল। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করায় একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসলামাবাদ পুলিশ বলেছে, সোমবার মুরিদকে শহরের বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এ সময় টিএলপির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ৪০টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

পুলিশ বলেছে, নিহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা, তিন বিক্ষোভকারী এবং এক পথচারী রয়েছেন। সংঘর্ষের উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিছিল শুরুর পর থেকে রাজধানীর প্রবেশ ও প্রস্থানপথগুলো বন্ধ থাকলেও সোমবার আংশিকভাবে তা খুলে দেওয়া হয়।,

টিএলপি বলেছে, পুলিশের গুলিতেই তাদের কয়েকজন সমর্থক নিহত ও আহত হয়েছেন। সংগঠনটি বলছে, টিএলপির নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন। শরীরের তিন স্থানে আঘাত পেয়েছেন তিনি।

তবে টিএলপির এই অভিযোগের বিষয়ে প্রাদেশিক সরকারের কোনও মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। এর আগে, রোববার এক সংবাদ সম্মেলনে সাদ রিজভি বলেছিলেন, তাদের মিছিলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো।

তিনি বলেন, ‌‌‌আমাদের মিছিল ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। এর আগে দলটি পাকিস্তানজুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়। সোমবার হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসানই এই যুদ্ধবিরতির লক্ষ্য।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকায় ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর

এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ঠিকানা ডেস্ক: জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচনী অনিশ্চয়তায় এবং প্রশাসনিক স্থবিরতায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা

বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী

বিএনপির ওপর ভরসা করে ঝুঁকি নেবেন সেইটাও ভরসা পাচ্ছেন না, সব কূল হারিয়ে ফেলেছেন ড. ইউনূস: রনি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব কূল হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক শিমুল হত্যার ৮ম বার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর সিরাজগঞ্জ: শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সমকাল পত্রিকার প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার ৮ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায়