পাকিস্তানে আফগান সন্ত্রাসী হামলা প্রতিহত, নিহত ৩০

অনলাইন ডেস্ক: আফগান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩০ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত ক্রসিং দিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। এতে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

নিহতদের সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য বলে জানিয়েছে আইএসপিআর।

এর আগে, গত সপ্তাহে একই অঞ্চলে এক আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হন। ওই ঘটনার জের ধরেই সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, গত কয়েক বছরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। টিটিপি মূলত খাইবার অঞ্চলে সক্রিয়, অন্যদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই আফগানিস্তানকে টিটিপি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে কাবুল সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রয়াত নেতা জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩

ডাসারে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় দোকান ঘর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে উপজেলার বাবুপাড়া ও কলিমহর

২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি।

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে