অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। আহত হয়েছে ৪৩ জন। বুধবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধার এলাকার বেসামরিক অঞ্চলগুলো।
দিল্লির বিমান হামলার জবাবে দেশ দুটির মধ্যে কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে, তখন এই ঘটনা ঘটে ।
স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেন্ধার এলাকায়। বাড়ি এবং দোকানপাটসহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল ফোনে বিবিসিকে বলেন, বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি। মানুষ পুরো রাত ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে। আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে।
অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় ৪৬ জন আহত হয়েছে বলেও দাবি করেছে দেশটি।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.