পাকিস্তানের হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। আহত হয়েছে ৪৩ জন। বুধবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধার এলাকার বেসামরিক অঞ্চলগুলো।

দিল্লির বিমান হামলার জবাবে দেশ দুটির মধ্যে কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে, তখন এই ঘটনা ঘটে ।

স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেন্ধার এলাকায়। বাড়ি এবং দোকানপাটসহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল ফোনে বিবিসিকে বলেন, বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি। মানুষ পুরো রাত ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে। আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে।

অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় ৪৬ জন আহত হয়েছে বলেও দাবি করেছে দেশটি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ভারতীয় ব্র্যান্ডের সুতাসহ আটক ২

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্রি নিষিদ্ধ ভারতীয় ব্র্যান্ডের ১১০ পাউন্ডসুতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ)। দুপুর এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে স্থানীয়

ভারত থেকে বাংলাদেশের পাঁচ কিলোমিটার এলাকা দখলমুক্ত করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক: বিএসএফের দখলে থাকা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

নিবন্ধন ফিরে পেল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রবিবার দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একইদিনে অনুষ্ঠেয় দুই ভোটের তপশিল ঘোষণা

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, হতে পারে বড় ধরনের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়, তা মুহূর্তেই কাঁপিয়ে তোলে রাজধানীসহ পুরো দেশকে। ৫ দশমিক ৭ মাত্রার এই কম্পনে এখন

মিত্রদের জন্য ৫০ আসন বিএনপির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদলগুলোকে ৫০ আসন ছাড়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শর্ত সাপেক্ষে ঐকমত্যের ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরও