পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের।

শনিবার (২৫ জানুয়ারি)। পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা তুলে ধরেন।

তিনি জানান, এই উদ্যোগ ভ্রমণ ও সংযোগ সহজতর করার পাশাপাশি পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি করবে।

হাইকমিশনার আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে।

তিনি বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছে, যা দেশের মুক্ত মতামত প্রকাশের সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে।

এছাড়া তিনি খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ব্যবসায়ীদের এসব ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান।

হাইকমিশনার আরও জানান, পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে এবং চট্টগ্রাম ও করাচি বন্দর ব্যবহার করে জাহাজপথে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে। যদিও এর পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম।

তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে কথা বলেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় শিশুরা কঙ্কালসার, অনাহারে মৃত্যু ৬৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অবরোধ ও আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে গাজা উপত্যকা। মানবিক সহায়তার পথ বন্ধ থাকায় শিশু খাদ্য ফুরিয়ে গেছে, নবজাতক

ভয়াবহ ‘সুনামি’র কবলে ইসরাইল!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে দখলদার ইসরাইল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংসদ

বৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী-চলতি মাসজুড়ে যেমন থাকবে দেশের আবহাওয়া

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বইছে। এমনকি আজ বুধবারও (২ এপ্রিল) দেশের ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে

রায়গঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা” এই প্রতিপাদ্যকে

ফেব্রুয়ারিতে দেশে ১০ ভূমিকম্প, সর্বশেষ সাতক্ষীরাকেন্দ্রিক ৫.৪ মাত্রা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে মোট ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে সাতক্ষীরা অঞ্চলকেন্দ্রিক ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প দেশের

রায়গঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন