পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও কাশ্মীরে দুটি মসজিদসহ অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরে চালানো এই হামলায় অন্তত ৮জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক যুবক রয়েছেন। এসব হামলার পাল্টা জবাবও দিতে শুরু করেছে পাকিস্তান।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় সেনাবাহিনী ছয়টি ভিন্ন স্থানে মোট ২৪ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলায় বেসামরিক মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমানবাহিনী ইতোমধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতের ব্রিগেড সদরদপ্তরে পাল্টা হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জিও নিউজের খবরে বলা হয়, সবচেয়ে বড় হামলাটি হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায়। সেখানে একটি মসজিদের আঙিনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে। এছাড়া মুজাফফরাবাদ, কোটলি, মুরিদকে ও বাঘ এলাকায় হামলায় হতাহতদের খবর পাওয়া গেছে। মুজাফফরাবাদের বিলাল মসজিদেও হামলা চালানো হয়, যেখানে এক শিশু আহত হয়।

ভারতের দাবি, তাদের ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। নয়াদিল্লির ভাষ্য, এই হামলা মূলত ভারতের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে।

হামলার জেরে পাকিস্তানের আকাশপথে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের আকস্মিক মিসাইল হামলার কারণে মঙ্গলবার বাংলাদেশগামী দুটি ফ্লাইট পাকিস্তানের আকাশ থেকে ফিরে গেছে। এর মধ্যে তুর্কি থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকটে অবতরণ করে এবং কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট পুনরায় কুয়েতে ফিরে যায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতায় এলে সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা.

যৌথবাহিনীর হাতে আটক বিএনপি নেতার মৃত্যুতে এইচআরএসএসের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মৃত্যুতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক 

অনলাইন ডেস্ক: বহুমাত্রিক অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী

জামায়াতের আমীরকে নিয়ে অপপ্রচার চালিয়ে সত্য গোপন করা যাবে না: ড.শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক: একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নামে মিথ্যাচার করছে। তারা আসলে জামায়াতের চারিত্রিক মাধুর্য ও জনগণের সাথে আমাদের সুসম্পর্ক দেখে

আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার, ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে টর্ণেডোর ভয়াবহ ছোঁবলের ২৯তম বার্ষিকী। টাঙ্গাইল জেলার ৫টি উপজেলাবাসীর শোক ও আতঙ্কের দিন। ২৯ বছর আগে

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও