পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এছাড়া বাংলাদেশকে ‘সাপ’ হিসেবে উল্লেখ করে কটূক্তি করেছেন তিনি।

তিনি ভারত-বাংলাদেশের ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি বাতিলের আহ্বান জানান। তার মতে কংগ্রেস সরকারের আমলে করা চুক্তিটি ভারতের জন্য একটি ভুল ছিল। হিন্দুত্ববাদী বিজেপির এ এমপি বলেন, “গঙ্গার পানি নিয়ে চুক্তি ভুল ছিল। ১৯৯৬ সালে কংগ্রেস সরকার এ ভুল করেছিল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব। এখন তাদের চূর্ণবিচূর্ণ করা সময় এসেছে।”

এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের কথাও উল্লেখ করেছেন ঝাড়খণ্ডের এ মন্ত্রী। এ নিতিশ কুমার বাংলাদেশকে নিয়ে প্রায়ই বিভিন্ন অশোভন মন্তব্য করেন। নিশিকান্ত বলেন, “বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলে আসছেন বাংলাদেশের সঙ্গে আমাদের পানি বণ্টন করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ যতদিন সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করবে ততদিন তাদের পানি দেওয়া বন্ধ রাখা উচিত।”

বাংলাদেশ কবে কখন সন্ত্রাসবাদে সমর্থন জানিয়েছে সেগুলোর কোনো প্রমাণ না দিয়েই এমন মন্তব্য করেছেন নিশিকান্ত দুবে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের চুক্তি স্থগিত করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান হুমকি দিয়েছে ভারত যদি সিন্ধুর পানির প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’’ পাকিস্তানি সৈন্যরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াশা মোহাম্মদ

নাগরপুরে শীর্ষ সন্ত্রাসী সিজু গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নাগরপুর  উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সজিবুল হুদা সিজু

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) দেশ তিনটি পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়। এর মধ্যে

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর (২০) লাশ ধর্ষণের অভিযোগে এক লাশবাহককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. আবু সাঈদ

উল্লাপাড়ায় অমৌসুমী তরমুজ চাষে লাভবান চার কৃষক

নিজেস্ব প্রতিবেদক: তরমুজ একটি উৎকৃষ্ট ও তৃপ্তিদায়ক ফল। গরমকালের উপকারী ফল তরমুজ। গরমের দিনে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বেরিয়ে যায়-

ভিক্ষুকের কাছে পাওয়া গেল দুই বস্তা টাকা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী বা ‘পাগলী’র কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের