পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। পাকিস্তানে ইতোমধ্যে এ হামলার জবাব দেওয়া শুরু করেছে। এর মধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।

খবরে বলা হয়, বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোসহ একাধিক বিমান সংস্থা।

এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।’ অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসরসহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রাখছে।’ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

একইভাবে ইন্ডিগো জানিয়েছে, ‘শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে বা নামবে না।’ ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরে জোধপুর এবং বিকানের থেকেও বিমান পরিসেবা ব্যাহত হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হানায় ২৬ নিরীহ পর্যটক নিহত হন। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে, অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। অন্যদিকে, ভারতীয় হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের খবর অনুসারে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে।

বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে জিতবেন?

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত। আজ

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ছাঁটাইয়ের ঝুঁকিতে লাখো কর্মী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। অর্থ্যাৎ, বেশ কিছু সরকারি দপ্তরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দপ্তরের

সিরাজগঞ্জে নিহত শহীদ পরিবারের খোঁজ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রমজানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে গেলেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ

সব জনতাই সমস্যা সৃষ্টি করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।’ সোমবার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন