পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেন। এতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা এবং সিকিম সরকারের একজন প্রতিনিধি অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজ্যকে মক ড্রিলের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। হাসপাতাল, দমকলসহ জরুরি পরিষেবাগুলোর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে হবে।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে অপ্রয়োজনীয় বা রাষ্ট্রবিরোধী প্রচারণার ওপর কড়া নজরদারি রাখতে হবে এবং তা দমন করতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জনমনে আতঙ্ক ছড়ানো রোধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে।

রাজ্যগুলোকে দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, সিভিল ডিফেন্স, হোম গার্ড এবং এনসিসিকে প্রস্তুত রাখার নির্দেশও দিয়েছেন অমিত শাহ। এছাড়া সাধারণ নাগরিক ও বেসরকারি সংস্থার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে এবং সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইবি পরিচালক, বিএসএফ এবং সিআইএসএফ–এর মহাপরিচালকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

একজন কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নজরদারি বাড়াতে এবং অনুপ্রবেশ রুখতে সব আধাসামরিক বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ছুটিতে থাকা সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭৭ হাজার টাকার কাজ, ঘুষ ১ কোটি: পাঠ্যবই তদারকিতে দুর্নীতির ভয়াবহ চিত্র

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তকের মান যাচাইয়ে নিয়োজিত পরিদর্শন এজেন্সিগুলোর মধ্যে চলছে এক অস্বাভাবিক প্রতিযোগিতা। সরকার যেখানে কোটি টাকার বেশি ব্যয়ে বই ছাপার

ঈদ মোবারকের নামে ব্যাঙ্গাত্মক কার্টুন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার

দাঁড়িপাল্লা’ফেরত পাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি

খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি-বোমা হামলা, শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন যোগীপোল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায়

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনক হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত