পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

নিজস্ব প্রতিবেদক: অধিকৃত কাশ্মীরে টহলরত ৪ রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের জেএফ-১৭ জেটের বিপক্ষে ভারতীয় বিমানবাহিনী তাদের রাফায়েলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে অবসরের নামে সরিয়ে দেয়া হয়েছে।

এদিকে, ভারতীয় অন্যতম গণমাধ্যম ‘ইয়ন টিভি’র অনলাইন ভার্সনে ধরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে। রাফায়ের ব্যর্থতার দায়ে গত ৩০ এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে ধরকারকে তার পদ থেকে সরিয়ে দেয় ভারত সরকার।

২২ এপ্রিল পহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। গত ৩০ এপ্রিল ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ৪টি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়। পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হটে।

পাকিস্তানের বিরুদ্ধে রাফায়েল জেটের এ ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের সাত মাসের মাথায় পদ থেকে ধরকারকে অবসরের নামে অপসারণ করেছে দেশটি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড়ে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

ঢাকায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)–২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা সেনানিবাসে সেনা

সারজিস আলমের উপর হামলায় ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতা জড়িত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশের তোপের মুখে পড়েছেন।’ বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক

চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক: চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। মঙ্গলবার বাংলাদেশে যখন শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে ঠিক সেসময়ই