পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে’, প্রস্তুত থাকতে বললেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘অপারেশন সিন্দুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আমরা তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে, তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।’ এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শীর্ষ জেনারেল শুধু হুঁশিয়ারিই দেননি, সৈন্যদের প্রস্তুত থাকতেও বলেছেন।

তিনি বলেন, ‘ঈশ্বরের ইচ্ছা হলে, তোমরা (সৈন্যরা) শিগগিরই একটি সুযোগ পাবে। শুভকামনা…।’ এনডিটিভি উল্লেখ করেছে, দ্বিবেদীর এই হুঁশিয়ারি এয়ার চিফ মার্শাল এপি সিং-এর আগের দিনের মন্তব্যের পরই এলো।

ভারতের সেনাপ্রধান আরও বলেন, অপারেশন সিন্দুরের সময় ভারত দৃঢ় সংকল্প করেছিল যে, কোনো নিরীহ প্রাণের ক্ষতি করা হবে না এবং কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে না। সন্ত্রাসীদের আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মূল পরিকল্পনাকারীদের নির্মূল করার উপর জোর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতিতে চলে গিয়েছিল। দুই প্রতিবেশী উভয় দেশের ভেতরে বিমান হামলা চালায়। উভয় দেশ কয়েকটি করে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বৈশ্বিক চাপ ও উভয় দেশের বোঝাপড়ার ১০ মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গর্ভবতী মায়ের সুস্থতা নবজাতকের নিরাপত্তা” এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে  গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

৫৪তম বাজেট আজ: ইতিহাসে প্রথমবার কমছে বাজেটের আকার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট আজ সোমবার উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের

জেন-জি সমর্থনে নেপালের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে আরএসপি

অনলাইন ডেস্ক: নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র

‎নিখোঁজের ৯ দিনেও নেই খোঁজ, দিশেহারা পলাশের পরিবার ‎

নওগাঁ প্রতিনিধি: নওগার মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামের পলাশ হোসেন (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।  সে উপজেলার খোরশেদ আলমের ছেলে ও নারায়ণগঞ্জের একটি

বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার।

রায়গঞ্জে প্রকাশ্যে মুদি ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, প্রতিবাদে সড়ক অবরোধ  

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনদুপুরে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক