পাইকপাড়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার (৯জুন) সন্ধ্যারাতে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া ঠাকুরটেক এলাকার আব্দুল মান্নানের ছেলে ফরহাদের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষরা হলেন- পাইকপাড়া, ঠাকুরটেক এলাকার নুর আলম (৪০) সাবেক ইউপি সদস্য হযরত মেম্বার(৪৫) পিতা: মৃত সাহা, পলাশ(৫০), অয়ন ইসলাম(৩০) পিতা: মৃত আনিছ, মোখলেছ পিতা- মৃত মকবুল, নিরলব( ২৭), সজিব, সোহেলসহ অনেকই।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকার বালু ব্যবসায়ী আব্দুল মান্নান ওই এলাকার তালিমের নিকট আট হাজার ৫’শ পান। দীর্ঘদিন পর ঠাকুরটেক মুন্তা হাজির দোকানের সামনে তালিমের সাথে মান্নানের দেখা হলে পাওনা টাকা দাবি চেয়ে বসেন। তালিম টাকা দিতে অস্বীকার করায় দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তালিম ও তাঁর ভাই নির্লবকে (২৭) সাথে নিয়ে ২৫০-৩০০ ব্যক্তি নিয়ে সাড়ে ৭ টার দিকে মান্নানের ছেলে ফরহাদের বাড়িতে হামলা চালায়। এ হামলায় বাড়িঘর ভাঙচুর, বাড়িতে থাকা ব্যক্তিদের মারধর, নগদ টাকা, গহনা ও মূল্যবান আসবাসপত্র লুটপাট করে নিয়ে যায়।

এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, গতকাল সন্ধায় আনুমানিক ৭টার দিকে হঠাৎ করে বাড়িতে কিছু লোক হামলা করে। এসময় বাড়ীতে থাকা ছেলে ফরহাদ ও তাঁর স্ত্রীকে বেধরক মারপিট করে সব লুটপাট ও ভাঙ্চুর করে নানান ভয়ভীতি দেখিয়ে যান। বাড়ীতে থাকা ঈদের আগে গরু বিক্রির ৫ লক্ষ টাকাসহ ব্যবসায়ীক ৬ থেকে ৭ লক্ষ টাকা। ব্যবহৃত সোনার ৬ ভরি গহনা, রুপা ৭ ভরি এবং দুইটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া স্টিলের গেইট, দরজা জানালা, ফ্রিজ, এসি, পানির মোটর, টেলিভিশন, ওয়ারড্রোব ঘর ও চালের টিনসহ ঘরের সকল আসবাসপত্র ভাঙচুর করে নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম সিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। তবে শুক্রবার রাত ৮টার দিকে ওই

দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক

তাড়া‌শে দুঃস্থ অসহায় তিনশ পরিবার পেল ঈদ সামগ্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জ‌ের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে

মাসী শেখ হাসিনার সঙ্গেই বড় বিপদে টিউলিপ সিদ্দিক!: ভারতীয় গণমাধ্যম কি বলছে!

নিজস্ব প্রতিবেদক: এক শিরোনামই বাংলাদেশে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের নিউজ ১৮ বাংলা সম্প্রতি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে শিরোনাম করেছে: “মাসী শেখ হাসিনার সঙ্গে

১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক; রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, কাছাকাছি আদর্শ বা একটু ডিফারেন্স আছে, এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে। কিন্তু এই