পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ দিয়ে ডিএসই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসই থেকে জানানো হয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকটিগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে।

ডিএসই আরও জানিয়েছে, কোম্পানিগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।

এদিকে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে। কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজি করায় কথিত দুই সমন্বয়ককে পুলিশে দিল স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছেন হকার ও স্থানীয়

রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: গত জুলাই-আগস্টে বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার

মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি

কলকাতা থেকে ফ্যাসিবাদী চক্র সক্রিয়: অভিযোগ বিএনপির প্রচার সম্পাদকের

ঢাকা উত্তর প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ‘ফ্যাসিবাদের দোসররা’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম

বাগেরহাটে দুপক্ষের বিরোধে ৮ বাড়িতে আগুন, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজ দলের আট সদস্যের বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। হামলা-পাল্টা হামলায় নারী-শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি)।