পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী এবং সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। এরপর ২২ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের ঢাকা সফরের সব কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দুজনেরই সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।’

দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নানা বিষয়ের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে সংযুক্তি, প্রতিরক্ষা, কৃষি খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে একটি বিশেষায়িত কর্মসূচির প্রস্তাব দেওয়া হতে পারে পাকিস্তানকে। এ বিষয়গুলো গতকাল পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়েছে।

৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দিচ্ছে পাকিস্তান। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রায় দেড় দশক পরে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে বিশেষ মনোযোগ দিয়ে আসছে পাকিস্তান। গত আগস্টের পর হুটহাট করেই সম্পর্ক জোরদারে বাংলাদেশ ততটা আগ্রহী ছিল না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খামেনীর এক্স অ্যাকাউন্টে ক্ষেপণাস্ত্রের ছবি, মৃত্যুর গুজব নিয়ে নতুন প্রশ্ন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর–এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি ক্ষেপণাস্ত্রের ছবি ও সংক্ষিপ্ত বার্তা প্রকাশিত হওয়ায়

দুই বছর পর রিজার্ভে সুখবর, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার মজুদ

অনলাইন ডেস্ক: দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক

শেষ র*ক্ষা হলো না মসজিদে ঢুকেও, ৩ ভাইকে কু’পি’য়ে হ’ত্যা!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ)

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ

বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর)

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবদল নেতাসহ ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনীর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।