পাঁচ দশক পর আবার চালু হলো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ দশক পর সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১৯৭১ সালের পর এই ধরনের বাণিজ্য এবারই প্রথম। সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যের চালান তথা কার্গো পাকিস্তানের পোর্ট কাসিম থেকে ইতোমধ্যে যাত্রা শুরু করেছে; যা আগামী মার্চের শুরুতে বাংলাদেশে পৌঁছাবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার পোর্ট কাসিম থেকে সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যবাহী কার্গো জাহাজ (বাংলাদেশের উদ্দেশ্যে) যাত্রা করেছে। বড় এই অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য পাঁচ দশক পর পুনরায় শুরু হয়েছে।

পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি)’ বাল্ক ক্যারিয়ার এমভি সিবি বাংলাদেশে ২৬ হাজার টন চাল নিয়ে আসছে এবং আগামী ৪ মার্চ জাহাজটির চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। ১৯৭১ সালের পর থেকে উভয় দেশের মধ্যে এটিই আনুষ্ঠানিকভাবে বাণিজ্য সম্পর্ক পুনরায় চালুর প্রথম দৃষ্টান্ত।’

চলতি মাসের শুরুতে চূড়ান্ত হওয়া একটি চুক্তির অধীনে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে বাংলাদেশ। চাল আমদানির এই চালান দুই ধাপে বাংলাদেশে পৌঁছাবে; যার অর্ধেক ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং বাকি ২৫ হাজার টন আগামী মার্চের শুরুতে পাঠানোর কথা রয়েছে।

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।

শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পাকিস্তানের সরকার ও ব্যবসায়ী গোষ্ঠীগুলো আশা করছে, বাংলাদেশের সঙ্গে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে তিন বিলিয়ন ডলার হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে চারগুণ বেশি।

এছাড়া সম্প্রতি উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর ও বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দু’বার সাক্ষাৎ করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অবৈধ সার মজুদ, গোডাউন থেকে সার জব্দ ও জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে একটি গোডাউন থেকে ইউরিয়া সার জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১

বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির পর এবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপির পক্ষ

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যার ফতোয়া: ইরানে কট্টরপন্থি আলেমের বিতর্কিত আহ্বান

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করেছেন ইরানের এক প্রভাবশালী কট্টরপন্থি আলেম। একইসঙ্গে বিশ্বের মুসলিমদের

টাঙ্গাইলে কোটি টাকা প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সেনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রলিয়া পাঠানোর নামে করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি বাবার মৃত্যুর পর এক ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার

জরুরিভিত্তিতে ইরানের রাজধানী খালি করতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জরুরিভিত্তিতে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্ট তিনি এ কথা বলেন।