পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন মুক্তির সোপানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাওলানা শাহিনুর আলম।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দিন, উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা আমীর মাওলানা আলী মুর্তজা, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ এবং শহর ছাত্রশিবির সভাপতি শামীম রেজা।
সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে।
সমাবেশে জেলা আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়ন করতে হবে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ফ্যাসিস্ট রাজনীতি বন্ধের দাবিই জনগণের প্রকৃত দাবি।
বিক্ষোভ ও সমাবেশে জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: রাতে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। মিটারের স্থানে রেখে যাওয়া হচ্ছে চিরকুট, যেখানে বিকাশ নম্বর ও টাকার পরিমাণ লেখা। সেই নম্বরে যোগাযোগ

আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের

নিজস্ব প্রতিবেদক: গণভোট আগে না হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো.

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেট কারে অগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার

২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না: প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু

এবার মুস্তাফিজকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে ক্রিকেটীয় গণ্ডির বাইরে খুব একটা ভাবতে হয়নি বাঁ-হাতি

নাটোরে ৭৫ তরুণ পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, সাড়া ফেলেছে ‘ই-লার্নিং এন্ড আর্নিং’ লিমিটেড

নাটোর থেকে: নাটোর জেলার ৭৫ জন শিক্ষিত তরুণ-তরুণী পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বহুল আলোচিত ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের