পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে এ অনুমোদন দেয়া হয়।,

বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একীভূত হওয়ার পর কেউ চাকরি হারাবেন না। আগের আমানত সবাই ফেরত পাবেন।

যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

সূত্র জানায়, ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এছাড়াও ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধীও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না : পরিবেশ উপদেষ্টা

সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে

অর্থনীতি স্থবির, বেড়েছে দারিদ্র্য-বেকারত্ব ও খেলাপি ঋণ

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠনের প্রত্যয় নিয়ে গত জুনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করে। প্রবৃদ্ধির

প্রেমের টানে আসা ভারতীয় কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে বাংলাদেশে কিশোর কিশোরী আসা নতুন কিছুই না। এখন যেন এটাই ট্রেন্ড হয়ে গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে

আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ

উল্লাপাড়ার শ্যামলী পাড়া থেকে বড়পাঙ্গাসী সড়ক আগাছা ও দখলে বিপর্যস্ত চলাচলে চরম ভোগান্তি

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া থেকে শুরু করে বড়পাঙ্গাসী পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ পাকা সড়কটি বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে চরমভাবে বিপর্যস্ত। কয়েকটি ইউনিয়নরর

সিরাজগঞ্জে তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে