পহেলা মে থেকে সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

সোমবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১০ থেকে ১২ জন প্রান্তিক ডিম ও মুরগি উৎপাদনকারী খামারিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অধিদপ্তরের ডিজি খামারিদের ১০ দফা দাবি ও বাস্তব সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

এদিন সভায় বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিকে ‘শাহরুখ স্মারকলিপি’ নামক একটি লিখিতও দাবি প্রদান করা হয়। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজি মহোদয় খাদ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনতে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি সরকার নির্ধারিত ডিম-মাংসের ন্যায্য মূল্য বাস্তবায়নে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনায় পোলট্রি খাদ্যের দাম কেজিপ্রতি ১ থেকে দেড় টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি ফিড, বাচ্চা ও ওষুধের মূল্য নির্ধারণে তদন্ত চলছে। এতে ভবিষ্যতে আরও দাম কমতে পারে।

বিজ্ঞপ্তিতে বিপিএ জানায়, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তে সভায় উপস্থিত সব প্রান্তিক খামারি সন্তোষ প্রকাশ করেছেন। তাই সরকারের প্রতি আস্থা রেখে এবং জনগণের স্বার্থে ঘোষিত ১ মে থেকে খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার করছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

বিজ্ঞপ্তিতে আগামী ১ মে থেকে দেশের সব খামার পুরোদমে চালু রাখার পাশাপাশি খামারিদের সরকারের সব নিয়মকানুন মেনে বৈধভাবে খামার পরিচালনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। তবে আগামী দিনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

 

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত ১০ দফা দাবিগুলো হলো-

১) জাতীয় মূল্য নিয়ন্ত্রণ কমিটি গঠন করতে হবে।

২) সরকারিভাবে ফিড মিল ও হ্যাচারি স্থাপন করতে হবে।

৩) কোম্পানির কন্ট্রাক্ট ফার্মিং ও উৎপাদন নিষিদ্ধ করতে হবে।

৪) স্বাধীন বাজার নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে হবে।

৫) ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন করতে হবে।

৬) খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান করতে হবে।

৭) জাতীয় পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।

৮) সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৯) প্রশাসনিক অভিযান চালিয়ে ন্যায্য বাজার নিশ্চিত করতে হবে।

১০) জাতীয় বাজেটে প্রান্তিক খামারিদের বরাদ্দ ও সহায়তা নিশ্চিত করতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ১ জন চিহ্নিত: আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে সমকালকে

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আলিম খানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের

ডামুড্যায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরষ্কার পেলেন ৩০ শিশু কিশোর

শরীয়তপুর প্রতিনিধি: টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় শরীয়তপুরের ডামুড্যায় ৩০ শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে ৬

৭ মার্চের ভাষণ আর থাকছে না অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অন্যান্য বইয়ে

বন্ধুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা, শঙ্কামুক্ত হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে

বেলকুচিতে তিন শতাধিক পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরের মুকুন্দগাঁতীস্থ সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ