পশ্চিম তীরে ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের দখলকৃত গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ পদক্ষেপ নিলো ইসরাইল সরকার। চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরাইল সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টি— সর্বমোট ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি নেতানিয়াহু সরকার। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন ও জনমত সম্পূর্ণ উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরাইল সরকার। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা বেড়েছে কয়েক গুণ।

বিভিন্ন ইসরাইলি গণমাধ্যমের প্রাপ্ত তথ্যানুসারে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১ হাজার ৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

ইসরাইলি সংস্থা ‘পিস নাও’-এর তথ্যানুযায়ী, প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার এবং পশ্চিম তীরে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী (সেটলার) বসবাস করছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সভার অনুমতি না পে‌য়ে জি এম কা‌দের বল‌লেন, নব‌্য ফ্যাসিবাদ চল‌ছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠাবার্ষিকীর সভা আয়োজনের অনুমতি পায়‌নি স্বৈরাচারের দোসর তকমা পাওয়া জাতীয় পার্টি (জাপা)। এর পরিপ্রেক্ষিতে দল‌টির চেয়ারম্যান জি এম কা‌দের ব‌লে‌ছেন, দেশে নব্য ফ্যাসিবাদ

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় আয়োজিত এক বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনায় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে অনিয়মের অভিযোগ, অসম্পূর্ণ প্লটে শিল্প স্থাপনে স্থবিরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্বল বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাটি ভরাট, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ মৌলিক অবকাঠামোর কাজ অসম্পূর্ণ থাকা

গাজায় মৃত্যুর মিছিলে কবরের জায়গাও নেই

অনলাইন ডেস্ক: টানা ২২ মাস ধরে এক অবিরাম মৃত্যুর ছায়ায় দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা, আর সেই সঙ্গে বাড়ছে কবরের সংকট। হাসপাতালের করিডোর,

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১০৪ শিশুসহ নিহত ২২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চলমান বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। নিহতদের মধ্যে রয়েছে ১০৪ শিশু, ৪০

কুমিল্লায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার সিমন্তপুর এলাকায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লিটন (৪০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে