পশ্চিমবঙ্গে ৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত নারী: সম্পর্ক সংকট নাকি পালাবার পথ

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় ঘটে চলেছে এক অদ্ভুত সামাজিক প্রবণতা—শত শত গৃহবধূ ঘর ছাড়ছেন নিখোঁজের খাতায় নাম লেখিয়ে। গত পাঁচ মাসে নিখোঁজ হয়েছেন অন্তত ৫৩৬ জন নারী, যাদের প্রায় ৯০ শতাংশই বিবাহিত গৃহবধূ। স্থানীয় প্রশাসন ও সমাজে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিস্তর আলোচনা ও উদ্বেগ।

প্রাথমিকভাবে এসব নিখোঁজ ঘটনাকে নিছক পারিবারিক ইস্যু হিসেবে দেখা হলেও, এখন তা হয়ে উঠেছে এক গভীর সামাজিক সংকেত। পুলিশের দাবি, নিখোঁজ নারীদের অনেকে প্রেমঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েই সংসার ত্যাগ করেছেন। অনেকে বাইক আরোহী প্রেমিকের হাত ধরে পাড়ি জমিয়েছেন অজানায়, কেউ কেউ আবার স্বামীর বন্ধু কিংবা পরিচিতদের সঙ্গে গড়ে তোলা সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়েছেন।

এ ক্ষেত্রে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোই যোগাযোগের মূল মাধ্যম হিসেবে চিহ্নিত হয়েছে। কিছু নারী তাদের সন্তান রেখেই পরিবারকে না জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া অনেক নারী পুলিশকে সরাসরি বলছেন, ‘আমরা প্রাপ্তবয়স্ক, নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে পারি।’

এই জবাব সমাজে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে—এটা কি নিছক মোহ, নাকি দাম্পত্য জীবনের দীর্ঘদিনের অবসাদ ও সম্পর্কের সংকটের বহিঃপ্রকাশ?

সমাজতাত্ত্বিকদের ব্যাখ্যা, এটি নিছক কিছু ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং এক বৃহৎ সামাজিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত দেয়। নিঃসঙ্গতা, অবদমন ও সম্পর্কের অবহেলা থেকে মুক্তি পেতে অনেক নারী মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজছেন বিকল্প জীবন। সমাজে লুকিয়ে থাকা সম্পর্কজনিত অসন্তোষ, মানসিক চাপ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়তো এই প্রবণতাকে ত্বরান্বিত করছে।

বারাসাত পুলিশ জেলার প্রতিটি থানাকে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। শুরু হয়েছে নজরদারিও। তবে লজ্জা বা সামাজিক মর্যাদা রক্ষার কারণেই অনেক স্বামী পুলিশের কাছে স্ত্রী নিখোঁজ হলেও পরিচয় গোপন রাখার অনুরোধ করছেন।

এই ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, বিশেষ করে দেগঙ্গার একটি ফেসবুক পেজ থেকে শুরু হয়ে তা ছড়িয়ে পড়েছে হাজারো চ্যাট গ্রুপ ও পেজে।

সচেতনতা, মনো-সামাজিক সহায়তা এবং সম্পর্ক উন্নয়নমূলক উদ্যোগ ছাড়া এ প্রবণতা কীভাবে থামানো যাবে, তা নিয়েই এখন ভাবছে স্থানীয় প্রশাসন ও সমাজ বিশেষজ্ঞরা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি নির্বাচনী অফিস ও একটি মাদরাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর

বেলকুচিতে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) এশা পর মুকুন্দগাতী পশ্চিমপাড়ায়

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), জানিয়েছে, শুক্রবার রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এ

এবার মুস্তাফিজকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে ক্রিকেটীয় গণ্ডির বাইরে খুব একটা ভাবতে হয়নি বাঁ-হাতি

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আরেকটি লাশ

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় ওই