পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, পল্লী বিদ্যুৎ রান করার জন্য বিকল্প ব্যবস্থা আছে। হাজার লোক আসছে কাজ করতে। আমরা পুরোনোদের নিয়ে কাজ করতে চাই। কেউ নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।,

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি আছে যৌক্তিক। সামনে নির্বাচন সবাই নির্বাচন চায় তা না, যারা চায় না তারাও এই আন্দোলনে থাকতে পারেন। এমন তথ্য গোয়েন্দা সংস্থারা দিয়েছে। আমরা তা মনে করতে চাই না। হয়তো ভুল-বোঝাবুঝির কারণে তারা কাজের বাইরে আছেন, যদি ফিরে না আসেন তাহলে ধরে নেবো এতে কারো ইন্ধন আছে।

উপদেষ্টা বলেন, কিছু কর্মকর্তা-কর্মচারী তথাকথিত গণছুটিতে গেছে। আন্দোলন শুরু করলে কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কিছুদের বিরুদ্ধে মামলাও করা হয়। এরপরে মে মাসে আন্দোলনে নামে। আমরা দুইটা কমিটি করে দেই। কমিটি বলছে ৩০২৯ বদলি করা হয়। এদের মধ্যে কিছু রুটিন বদলি করা হয়। সরকারের পক্ষ থেকে পুনর্বিবেচনা করার কথা বলা হয়। এরপর ৩০২৯ জনের মধ্য থেকে ৮০৩ জন আগে স্থানে বহাল রাখার ব্যবস্থা করা হয়।,

তিনি বলেন, তাদের আরেকটা দাবি ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬৪টি বিভাগীয় মামলা করা হয়। এখানে কর্মী বেশি তাই সংখ্যা বেশি। আরইবিতে মামলা হয় ৬৪ জন। আন্দোলনকারীদের দাবি সঠিক নয়। আরইবির কেনাকাটায় দুর্নীতি দেখার দাবি ছিল। আমরা একটা কমিটি করে দিয়েছি। সাত সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।,

ফাওজুল কবির বলেন, গণছুটি কর্মসূচি ঘোষণার পর একটি নোটিশ দেওয়া হয়। এরপর অনেকেই কাজে ফিরেছেন। অনেকেই ফিরতে চান কিন্তু কেউ কেউ বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনটা জিডি করা হয়েছে। গণছুটির ফলেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। আন্দোলনরতদের সব দাবি আমরা দেখছি। ছুটিতে থেকে কাজ ব্যাহত করলে তো তাদের দেখা যাবে না। সরকার এ বিষয়ে সহনশীলতা দেখাচ্ছে।

তাদের সাথে কোনো মিটিং করবেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে ছুটিতে তার সঙ্গে কিসের মিটিং ছুটি থেকে ফিরে আসুক তারপর মিটিং। শৃঙ্খলায় আসতে হবে তাদের। তারা কাজে যোগ না দিলে যে বিকল্প ব্যবস্থা সেটা নেবো। তারা বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ তাই আমরা তাদের সুযোগ দিতে চাই। দ্রুততম সময়ের মধ্যে কাজে যোগ দিক।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটার তালিকা নির্ভুল হলেই নির্বাচন সুষ্ঠু হবে : ইসি মাছউদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। ভোটার তালিকা যত নির্ভুল হবে, নির্বাচন তত

রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর (২০) লাশ ধর্ষণের অভিযোগে এক লাশবাহককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. আবু সাঈদ

ঈদের আগে ১৮০ গার্মেন্টসে বেতন-বোনাস সংকটের আশঙ্কা, শ্রমিক অসন্তোষের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগে অন্তত ১৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে জটিলতার আশঙ্কা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা