পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শাহ আলম। তাকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শাহ আলমকে ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।

আজ শুক্রবার (১০ জানুয়ারি)। দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানান।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গণমাধ্যমকে জানান, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সব কয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আশাকরা যায় দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে বরখাস্ত করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতা ড. এম.এ মুহিতের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম মুহিতের সকল পদ স্থগিত আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন

নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’ তাতে দেখা গেছে, বিএনপি

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিনব কায়দায় ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ১টি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে

জীবননগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর বারোটার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামের ভৈরব নদীতে গোসল করার

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, যা এখনো হয়নি: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে