পলাতক আ. লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন, রাখা হয়েছে ভেন্টিলেশনে

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন।

পলাতক এ নেতার বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অন্তত ৮ হাজারের সনদে অসঙ্গতি

নিজস্ব প্রতিবেদক মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের জমা দেওয়া সনদ ও তথ্য যাচাইয়ে অন্তত ৮ হাজার জনের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যাচাই–বাছাই প্রক্রিয়ায়

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান ‍উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায়

সীমান্তে ফের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়

প্রতিনিধি,পাটগ্রাম (লালমনিরহাট): সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০

পশ্চিম তীরে ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এ

কুমিল্লায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার সিমন্তপুর এলাকায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লিটন (৪০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে