পরীমনিকাণ্ডে বেনজীরের সংশ্লিষ্টতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ঢাকার বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদের সঙ্গে চিত্রনায়িকা পরিমনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে, এই সম্পর্কের বিষয়টি নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে, যা সংবাদ সম্মেলনে উঠে এসেছে।’

নাসির মাহমুদ বলেন, “পরিমনি কান্ডের পর আমি তিন বছরে বোট ক্লাবে আসতে পারিনি। আমি যেভাবে হেনস্থা হয়েছি, সেভাবে হেনস্থা হওয়ার কথা ছিল না। পরিমনি এই ক্লাবের সদস্য ছিলেন না, তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী, গেস্ট আনতে হলে অনুমতি লাগে, কিন্তু পরিমনির কোনো অনুমতি ছিল না। আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল।”

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বোট ক্লাবের রিভারভিউ লাউন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসির এসব তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, বেনজিরের ক্ষমতার প্রভাব সম্পর্কে-বেনজির তিন বছর আমাকে ক্লাবে আসতে দেয়নি। যখনই আমি ক্লাবে যেতাম, আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। তার বাহিনী ছিল, সে অনেক কিছু করতে পারতো। আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী, তার সঙ্গে ফাইট দেয়ার মত অবস্থা আমার ছিল না। তবে আমি হাল ছাড়িনি, আইনি লড়াই লড়ে গেছি। আমি তিনবার বেনজিরের নামে লিগাল নোটিশ দিয়েছিলাম।”

বেনজিরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

নাসির মাহমুদ আরও বলেন, “বোট ক্লাবের প্রেসিডেন্ট পদটি একজনের জন্য আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। তবে সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ নানা নিয়মের পরিপন্থী কাজ করেছেন। তিনি কোনো নির্বাচনের ব্যবস্থা করেননি, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ম মানেননি। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অনেক অভিযোগ রয়েছে।”

এছাড়া, সংবাদ সম্মেলনে ঢাকা বোট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “সাবেক ক্লাব প্রেসিডেন্ট বেনজির আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লেফটেনেন্ট কমান্ডার অবসরপ্রাপ্ত তাহসিন আমিনের আর্থিক অনিয়মজনিত বিভিন্ন সংশ্লিষ্টতার কারণে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।”

ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ স্পষ্ট করেছেন, “বোট ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ বিভিন্ন ক্লাবের সদস্যরা যাকে সভাপতি বানান, তিনি সাধারণত সামাজিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তবে বেনজির বিনা ভোটে বোট ক্লাবের মতো বড় ক্লাবের সভাপতি হয়ে সামাজিক সম্মান লাভ করেছিলেন।”

এদিকে, নাসিরের এই বক্তব্যে নতুন করে শুরু হওয়া আইনি লড়াই এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও

দুঃসহ জীবনের ভারে নুইয়ে পড়ছেন আফগান ব্যবসায়ী শফিকুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের একজন ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল্লাহ। চার সন্তানের জনক-তিন ছেলে ও এক মেয়ে। পরিবারে রয়েছেন দুইজন মা, চার ভাই, যাদের মধ্যে একজন বিবাহিত। বাকিদের

ফেসবুক লাইভে এসে থানার ওসিকে পেটানোর হুমকি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের

নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় দুই শতাধিক রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নেমেছে ব্যাপক তৎপরতা। বড় দলগুলোর পাশাপাশি ছোট ও নবগঠিত দলগুলোও এখন সক্রিয়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে,

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হলেন নাবিল মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নাবিল মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। ১৫ ফেব্রুয়ারি

এপ্রিল–জুন প্রান্তিকে এফডিআই প্রবাহ কমেছে ৬১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল–জুন প্রান্তিকে বাংলাদেশের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬১ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ