পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শেখ সাদী

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি)। তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় তার পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। এরপর থেকে গুঞ্জন, পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক।

বিষয়টি নিয়ে পরীমণির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও মুখ খুলেছেন শেখ সাদী।

শেখ সাদী বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।’

পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে সাদী বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয়; এটা নিয়ে বলার তো কিছু দেখি না।’

জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে এই গায়ক বলেন, ‘দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন; আমি আরেকজন জামিনদার হই।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। বর্তমানে পরীমণি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্র্যান্ড ক্যানিয়নে দাবানলে ঐতিহাসিক লজ পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে ভিজিটর সেন্টার,

পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছাত্র নেতা কাজলের ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজগঞ্জে

মস্কোয় ড্রোন হামলায় ব্যাহত বিমান চলাচল, বাতিল ১৪০ ফ্লাইট

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার জেরে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের হামলার প্রভাবে মস্কো থেকে বিভিন্ন

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার

সিরাজগঞ্জের মিষ্টি আলু বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে এ অঞ্চলের কৃষক। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা

সিরাজগঞ্জে বড়াল নদীতে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ