পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি)। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৮ এপ্রিল মারধর ও হত্যার হুমকির অভিযোগে পরীমনি ও জুনায়েদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন আজ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে আদালত সমন জারি করেন।’

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পারসেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

এতে আরও বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পারসেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে)। মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শত শত বিড়ালের দখলে সৌদির রাস্তা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: প্রতিদিন রাতে সৌদি আরবের একটি রাস্তায় শত শত বিড়ালের দেখা মেলে। পুরো রাস্তায়টাই তারা দখল করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন

পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা, কৃতিশিক্ষার্থী সম্মাননা পুরস্কার, অসহায় শীতার্তদের মাঝে

ঢাকায় ৩ ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে মিরপুর,

প্রহসনের ভোটে ভূমিকার অভিযোগে সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’র অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার

গফরগাঁওয়ে অপহরণের শিকার দুই শিশু, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই দিনে নিখোঁজ হয় দুই শিশু। এর মধ্যে মুক্তিপণ আদায় ব্যর্থ হওয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে

নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও নির্বাচিত সরকার কথা রাখেনি: নাহিদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা