পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি ৪২ জনের

নিজস্ব প্রতিবেদক: কোনো পরীক্ষা না দিয়েই, এমনকি আবেদনও না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক সহকারী পদে চাকরি পেয়েছেন ৪২ জন। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মামলা করার অনুমোদন দিয়েছে সংস্থাটি।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, বারির সাবেক মহাপরিচালকসহ মোট ৪৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।

২০১৩ সালে বারিতে বৈজ্ঞানিক সহকারী পদে ২০টি শূন্য পদের বিপরীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৮ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে বাছাই কমিটি, এবং প্রতিষ্ঠানও তাদের নিয়োগ দেয়।

তবে পরে অনুসন্ধানে দেখা যায়, ওই ১৮ জনের বাইরে আরও ৪২ জনকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৫ জন লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ, ১৪ জন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হননি, আর তিনজন চাকরির জন্য আবেদনই করেননি। অর্থাৎ, মোট ৪২ জন প্রার্থীকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়, যা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সংঘটিত হয়েছে।

দুদকের তদন্তে উঠে এসেছে, বারির তৎকালীন মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মণ্ডল এবং উপপরিচালক (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান পরস্পর যোগসাজশে এ অনিয়ম করেন।

এ ঘটনায় দুদক অনুমোদিত মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন বারির সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মণ্ডল ও উপপরিচালক (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমানসহ ৪২ জন বৈজ্ঞানিক সহকারী। তারা বর্তমানে দেশের বিভিন্ন গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্রে কর্মরত আছেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল

পাগল বেশে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগলবেশে একের পর এক ব্যক্তি

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জাল-জালিয়াতি, মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দায়ের করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ওই আসনে জামায়াতের প্রার্থী এবং দলের

সিরাজগঞ্জে শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত 

লুৎফর রহমান: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধমীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কালক্রম (৮ম) পযার্য়ে) শীর্ষক প্রকল্পের কেয়ারটেকার ও শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত