পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সার্বিক বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে পাকিস্তান।

সোমবার (৫ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে ফোন করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টার কাছে সার্বিক বিষয় তুলে ধরেন।

সোমবার (৫ মে) রাতে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং এক তরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভারতের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে উপদেষ্টাকে জানান তিনি।

অপরদিকে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনে জোর দেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

এসব ছাড়াও এ দুজন বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তাদের পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চস্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়াও তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।, রোববার (২৫

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্বলিত পাঁচ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পোলিং কর্মকর্তার কার্ড

লোহাগাড়ায় ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকা ট্রমা সেন্টারটি শীঘ্রই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ইরান-ইসরায়েল কেন্দ্রিক সাম্প্রতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি

বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র: বিবিসিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং নিকোলাস মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে একটি সামরিক অভিযানের বিষয়টি ‘ভালো শোনাচ্ছে’। ট্রাম্প