পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্ততি নিতে ঢাকায় পাকিস্তানের অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। এই সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক) ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশ সফরে এসেছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমরান আহমেদ সিদ্দিকি। এ সময় তিনি তৌহিদ হোসেনকে লেখা ইসহাক দারের একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের হাতে তুলে দেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে, উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তারা সম্পর্কের ইতিবাচক গতিপথ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতা আরও বাড়ানোর জন্য কাজ করতে সম্মত হন।’

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, ক্রমবর্ধমান গতিশীলতা স্বীকার করে এবং আরও সম্প্রসারণের সম্ভাবনা অন্বেষণ করেন।

রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমানের সঙ্গেও বৈঠক করেন, যেখানে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সাংস্কৃতিক সহযোগিতার উপায়গুলো অন্বেষণ করা হয়। উভয়পক্ষ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে বৈঠকে, উভয়পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ সহজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড

লুৎফর রহমান তাড়াশ: ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে। রোববার সকালে উপজেলার তালম

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হবে কি?

বিশেষ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তাঁর কোনো আনুষ্ঠানিক বৈঠক

সীমান্তে বিজিবির ধাওয়া, হরিরামপুর বিলে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে বিজিবির ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাবু শেখ

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ায় অভিযান চালিয়ে

আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলে তাঁদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, মেজরসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সংর্ঘষ হয়েছে। সংর্ঘষের এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলার ‘রামেসু বাজারে’ এ ঘটনা