পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনূস।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্র্যাজুয়েশন মিটিং শেষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানিয়েছেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। দেশ এগিয়ে নিতে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।,

তিনি আরও জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের মিটিংয়ে সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা। চলতি মাসে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে অ্যাসেসমেন্ট করবে জাতিসংঘ। জানুয়ারির ১৫ তারিখ নাগাদ তারা সেটি জানাবে।

প্রেস সচিব জানান, চালের দাম কমতে শুরু করেছে। ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে ১২ তারিখ রোম সফরে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে ৯টি লিজিং কোম্পানি বাতিল করা হবে।,

তিনি আরও জানান, শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো যেভাবে খালি করা হয়েছে সেকারণে ব্যাংকগুলো তেমন উন্নতি করতে পারেনি। ভিসার বিষয়ে কিছু জায়গায় জটিলতা রয়েছে, সেগুলোর সমাধান দিতে বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। ভিসার জটিলতা মূলত বিগত সরকারের আমলের কারণে তৈরি হয়েছে। জটিলতা থেকে উত্তরণে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।,

প্রেস সচিব জানান, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। এমনকি আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যারা কাজ করছে তাদের প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশে স্কিল জনশক্তি তৈরির কথা বলেছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি বিবিএ তৈরি করছে। কিন্তু বর্তমানে বিজ্ঞানসম্মত দরকার।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের হত্যার দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার

সিরাজগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ তেলপাম্প এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিএনজি টেম্পু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মাদ্রাসা শিক্ষক নিহত এবং অপর একজন

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আনতে গিয়ে আটক যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তা আনতে গিয়ে আটক হয়েছেন আকতার হোসেন নামের এক যুবদল

এখনই রাজনীতিতে আসছেন না ডা. জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর গত ৬ মে দেশে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ওইদিন

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

ঠিকানা টিভি ডট প্রেস: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি অর্থাৎ ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার