পবিপ্রবি ছাত্রদল নেতার নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নির্দেশনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে পোস্ট করার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্ক্রিনশটে দেখা যায়, ‘ছাত্রদল-পবিপ্রবি- অফিসিয়াল নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শাখা ছাত্রদলের নেতা তানভীর আহমেদ লিখেছেন, ‘আগামীকালর মধ্যে সবাই একটা ফেইক আইডি খুলবি। তারপর দিনে অন্তত ১০টা পোস্ট করবি। কী পোস্ট করবি সেটা গ্রুপে বলে দিব। সবার আইডির লিংক দিতে হবে।’

ফেক আইডির ব্যবস্থাপনায় একটি আলাদা ‘শ্যাডো গ্রুপ’ খোলা হবে বলেও জানানো হয় বার্তায়। সেখানে সব সদস্যের বিকল্প আইডি সংরক্ষণের নির্দেশ দিয়ে তানভীর লেখেন, ‘এটা করতেই হবে মাস্ট। সপ্তাহ শেষে রিপোর্ট করব- কে কত পোস্ট করেছে, কতটা রিচ পেয়েছে।’

এইসব আইডি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রাজনৈতিক সংগঠনের সমর্থকদের সঙ্গে ‘মিউচুয়াল ফ্রেন্ড’ বাড়াতে এবং বিশেষ কিছু ছবি প্রোফাইলে রাখতে বলা হয়েছে। তানভীর লিখেছেন, ‘আইডিগুলো দিয়ে শিবির, ছাত্রলীগপন্থি ছেলেদের রিকোয়েস্ট পাঠাবি। প্রোফাইলে লাল কিছু বা স্বাধীনতা টাইপ ছবি থাকবে। এক সপ্তাহের মধ্যে আইডিতে ৫০০+ ফ্রেন্ড থাকতে হবে।’

আরও দেখা যায়, পাবলিকিয়ান, ডেইলি ক্যাম্পাসসহ বিভিন্ন গ্রুপে সক্রিয় হতে বলা হয়েছে ওই ম্যাসেজে। তানভীরের ভাষায়, ‘এই অ্যাক্টিভিটিটুকু সবারই করতে হবে। এটা করা এখন ফরজ হয়ে গেছে।’

গ্রুপটির একাধিক সদস্য জানিয়েছেন, শতাধিক সদস্যের এ গ্রুপটি ছাত্রদলের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। বেশ কয়েকজন সদস্য স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, জুলাইয়ের ‘গণঅভ্যুত্থান’ পরবর্তী সময়ে এবং নতুন কমিটি ঘোষণার আগ মুহূর্তে এসব নির্দেশনা দেন তানভীর।

এ বিষয়ে ছাত্রদল নেতা তানভীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ম্যাসেজটি কখন করা হয়েছিল সেটি আমার মনে পড়ছে না; তাই আমি কিছু বলতে পারছি না।’

প্রসঙ্গত, তানভীর আহমেদ এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। গত বছর শিক্ষার্থীদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সমালোচনার মুখে পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান। এছাড়া বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও রয়েছে তার বিরুদ্ধে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, জিডি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রামুতে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা। শাহেদুজ্জামান বাহাদুর নামে ওই নেতা রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। হুমকির ভিডিওটি

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় সদর বিএনপির সভাপতিসহ ৩৪ জন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার

ছাত্রদলের কমিটি ঘিরে শরীয়তপুরে সংঘর্ষ, আহত ৫

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর: জেলা ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে শরীয়তপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানার সামনে

প্রবাসীর রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন : সালাউদ্দিন আলমগীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে এ অঞ্চলের প্রবাসিরা। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনট্রেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার