পবিত্র আশুরা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

অনলাইন ডেস্ক: হিজরি ১৪৪৭ সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিচের টেলিফোন বা ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে:

টেলিফোন নম্বর:

০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর:

০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ (দশ) থেকে। হিজরি বছরের প্রথম মাস মুহাররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার সাক্ষী এ দিনটি মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়ে থাকে।

বিশেষ করে হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে এ দিনটি মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গ সত্য ও ন্যায়ের পক্ষে ফোরাত নদীর তীরে কারবালায় ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদত বরণ করেন। তাঁদের আত্মত্যাগ ইসলামের আদর্শকে সমুন্নত রাখার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত।

এছাড়া, হাদিস শরিফে আশুরার রোজার ফজিলত সম্পর্কেও বর্ণনা পাওয়া যায়। হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন:

“আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে, তিনি বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন।” (সহীহ মুসলিম)

চাঁদ দেখা কমিটির আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরার নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা মজিদ সরকারের মৃত্যু বার্ষিকী পালন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি  পৌর  এলাকার চালায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরকার

যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো ডিবিপ্রধান মল্লিককে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রেজাউল করিম মল্লিককে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সিরাজগঞ্জে টানা তিন দিনের সংঘর্ষে অস্থির দুই মহল্লা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যে উত্তেজনা শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে শনিবার ও রোববারও অব্যাহত থাকে। ধারাবাহিক সংঘর্ষে থানারোড, পাসপোর্ট অফিস রোড,

জামায়াতের ২৯৬ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা

ঘুষের বাজার চড়া: সেবা নিতে লাগছে আগের চেয়ে ৫ গুণ বেশি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা খাতে ঘুষের পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ভূমি, বিচারিক সেবা, আইনশৃঙ্খলা

জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী অথৈ মনির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) না করায় আটদিন পর আদালতে হত্যা মামলা দায়ের