পদ্মায় বাসডুবি: ১৬ মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাসটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলাকালে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং আরও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে থাকা বাসটির সামনের অংশ শনাক্ত করে উদ্ধার কার্যক্রম শুরু করে। এরপর বাসটির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল ও বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটি গভীর পানিতে তলিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোটা অংকের টাকার বিনিময় আওয়ামীলীগ নেতাদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি’র আইনজীবী!

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘ স্বীকৃত খুনি, লুটেরা শেখ হাসিনা এবং তার দোসরদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি ঘরানার আইনজীবীরা। ‘পেশাদারিত্ব’র দোহাই দিয়ে ঘৃণ্য অপরাধীদের হয়ে আইনি

ডাসারে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানির তালিকায় রয়েছে

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল (আংশিক শ্রুত) শুনানির জন্য আপিল বিভাগের মঙ্গলবারের (১৩ মে)

কূটনৈতিক মিশনে প্রেসিডেন্টের ছবি অপসারণের নির্দেশ

অনলাইন ডেস্ক: প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জনের মধ্যে বিদেশস্থ বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতে প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ জারি করা হয়েছে। সূত্র জানায়, মধ্যরাতে সেগুনবাগিচা থেকে মৌখিকভাবে এই নির্দেশ পৌঁছে

আরও পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আরও ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার। ২০২৩ সালের নভেম্বর থেকে ১ মে পর্যন্ত

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত। আজ