পদ্মায় কাকন বাহিনীর আস্তানায় সেনা অভিযান: অস্ত্র, টাকা ও চাঁদার তালিকা উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরে আলোচিত ‘কাকন বাহিনী’র সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য এবং চাঁদা বণ্টনের তালিকা উদ্ধার করেছে। অভিযানকালে তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের সদস্যরা ঈশ্বরদীর সাড়া ঘাট এবং লালপুরের দিয়ার বাহাদুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার ভেড়ামারার মৃত আজিজুল হকের ছেলে ও আওয়ামী লীগ নেতা কাকনের ভায়রা মেহেফুজ সোহাগ (৪০), ঈশ্বরদীর মঞ্জুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পি (৩০) এবং লালপুরের কাইগি মারির চর এলাকার ভাষানের স্ত্রী রোকেয়া খাতুন (৫৫)।

অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ, দেশীয় রামদা, চাইনিজ কুড়াল, নির্যাতনের স্টিমরোলার, গাঁজার গাছ, পেনসিডিল, ইয়াবা, মোবাইল ফোন, সিমকার্ড, মাথার খুলি এবং ১২ লাখ ৩৬ হাজার টাকা।

বিশেষভাবে নজরে এসেছে দুটি ভলিউম বিশিষ্ট চাঁদাবাজির হিসাববই। এতে উল্লেখ রয়েছে—লক্ষীকুন্ডা নৌ পুলিশকে প্রতি মাসে ৪ লাখ টাকা, নাটোরের ডিসিকে ১ লাখ, সার্কেল এসপিকে ৫০ হাজার, বাগাতিপাড়া থানার ওসিকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। স্থানীয় কিছু সাংবাদিকের নামও তালিকায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাকন বাহিনী গত কয়েক বছর ধরে পদ্মা নদীর বিভিন্ন বালু মহল জোরপূর্বক নিয়ন্ত্রণ করছে। সারা ঘাটে বৈধ ইজারাদার থাকায় সেখানে আধিপত্য কায়েম করতে না পেরে গত ৫ জুন ও চলতি সপ্তাহে সশস্ত্র হামলা চালায় বাহিনীটি।

সেনা অভিযানের সময় আটক ব্যক্তিরা জানান, তারা এখানে নৌকা চালানো ও ক্যাশিয়ারের কাজ করতেন। কাকন বাহিনী অস্ত্র ও মাদক ব্যবসার পাশাপাশি নারী নিয়ে অশালীন কর্মকাণ্ড চালাত।

রাজশাহীর বাঘার বৈধ বালু ব্যবসায়ী মিজানুর রহমান সরকার বলেন, “আমরা বৈধভাবে ব্যবসা করি। কাকন বাহিনী দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাঁদা আদায় করছে। সেনাবাহিনীর এই অভিযান আমাদের জন্য স্বস্তির।”

নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, “নৌ পুলিশ লিখিত অভিযোগ দিলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খন্দকার আজিম হোসেন বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না,” এ কথা বলেই ফোন কেটে দেন।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তথ্য-প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর বিটিআরসির

ঠিকানা টিভি ডট প্রেস: মোবাইল ইন্টারনেটে বেঁধে দেওয়া ৪০টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকরা এখন ঘণ্টা হিসেবেও প্যাকেজ কিনতে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে: এ্যানি

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। এ সময় চীনের উপমন্ত্রী সান ওয়েডং বেইজিং

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি দুই কৃষককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে, বাংলাদেশের জনতার হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জোনটি পরিদর্শন করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও তরুণ উদ্যোক্তাদের