পদত্যাগ নয়, রাজনৈতিক কৌশলে নতুন চাল

সংকট কাটিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন ইউনূস, সামনে আসছে পুনর্গঠনের ইঙ্গিত

স্টাফ রিপোর্টার: শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা কিছুটা হলেও গলতে শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। আজকের মধ্যেই পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচিত বৈঠকগুলোর পরই ইউনূস তাঁর পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতি ছিল নাটকীয় ও অনিশ্চিত। সংকট মোকাবিলার পরিবর্তে পদত্যাগের হুমকি দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলা হয়।

পরিকল্পিত বিচ্ছিন্নতা, ব্যর্থতা অভ্যুত্থানে

পর্যবেক্ষকদের মতে, একটি চক্র পরিকল্পিতভাবে ড. ইউনূসকে রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন করে তুলেছে। অভ্যুত্থানকামী শক্তিগুলোর মধ্যে বিএনপি-জামায়াতকে প্রথম থেকেই দূরে রাখা হয়। এমনকি সশস্ত্র বাহিনীকেও অন্ধকারে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। ছাত্র সমাজের মধ্যেও দেখা দেয় মতবিরোধ ও সমন্বয়হীনতা। ফলে শক্তিগুলোর মধ্যে তৈরি হয় দূরত্ব এবং ব্যর্থ হয়ে পড়ে অভ্যুত্থানের সম্ভাব্য রূপরেখা।

এই পটভূমিতে শুরু হয় নতুন সমঝোতার প্রচেষ্টা। ফলে পদত্যাগ নয়, বরং নতুন রাজনৈতিক ছকে পা ফেলার প্রস্তুতি নিচ্ছেন ড. ইউনূস। দাবা খেলায় রাজা চেকমেটে পড়লে যেমন নতুন কৌশলে ঘুঁটি সাজাতে হয়—এখন তেমনটাই ঘটছে যমুনার পাড়ে।

সরকারের ভেতরের ষড়যন্ত্র ও বিদেশিদের সতর্কবার্তা

বিশ্লেষকরা বলছেন, সরকারের অভ্যন্তরে থেকেও কিছু মহল ভিন্ন উদ্দেশ্যে কাজ করেছে। বর্তমান পরিস্থিতিতে তারা মুখ লুকাতে বাধ্য হচ্ছে। সমঝোতার অংশ হিসেবে অন্তত তিন-চারজনকে বিদায় নিতে হতে পারে বলেও আভাস মিলছে।

প্রফেসর ইউনূস দক্ষ ব্যাংকার ও উন্নয়নকর্মী হলেও রাজনৈতিক বাস্তবতায় তার দূরদর্শিতার অভাব রয়েছে—এমন মত অনেকের। যার কারণে বারবার তার সরকার চ্যালেঞ্জের মুখে পড়ছে।

বিদেশি বন্ধুরাও এখন সাবধানতা অবলম্বন করতে বলছেন। তারা পরামর্শ দিচ্ছেন, সরকারের কেন্দ্র হতে হবে জাতীয় ভিত্তিক, ঢাকাকেন্দ্রিক নয়। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য বাস্তবতার বাইরে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, যা নীতিনির্ধারণে বিভ্রান্তি সৃষ্টি করছে।

নির্বাচন সামনে, পেছনে তাকানোর সময় নয়

নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে নানা চক্রান্ত চলেছে। সরকারবিরোধী একটি শক্তি ভেতর থেকেই এসব পরিকল্পনা করছিল। সাম্প্রতিক ঘটনাবলি সে ভিত্তি নড়িয়ে দিয়েছে।

ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে-এখন এটি অনেকটাই নিশ্চিত। নির্বাচন যত বিলম্বিত হবে, ততই সংকট ঘনীভূত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রফেসর ইউনূস যদি তার স্বপ্নের নির্বাচন বাস্তবায়ন করতে চান, তাহলে এখনই তাকে সুদৃঢ় ও গতিশীল প্রশাসন গঠনে মনোযোগ দিতে হবে।

রাজনীতি এখন নতুন মোড়ে। পরিস্থিতি অনুকূলে আনতে হলে নেতৃত্বে প্রয়োজন দৃঢ়তা, দূরদর্শিতা ও বাস্তবভিত্তিক কৌশল।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৬৪ হাজার মামলা দিয়েও আমাকে দমানো যাবে না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: ৬৪ হাজার মামলার ভয় দেখিয়েও আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী

শিবিরকে ফাঁসাতে ছাত্রদল কর্মীর কাণ্ড, ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: ছাত্রশিবিরের ইমেজ সংকট তৈরি ও ফাঁসাতে আক্রমণ করার ‘নাটক সাজিয়ে’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে হুলুস্থূল কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে

ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা

এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের

বিদ্যুৎ খাতে লুটপাটে পাচার বহু বিলিয়ন ডলার, তদন্তের জালে বিপু ও চক্র

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ ধরে বিদ্যুৎ খাতের নামে রাষ্ট্রীয় অর্থের লুটপাট ও বিদেশে অর্থপাচারের ভয়াবহ চিত্র উঠে এসেছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

সিরাজগঞ্জে উচ্চস্বরে গান বাজিয়ে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কামারখন্দ