পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

অনলাইন ডেস্ক: কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা আছেই তার পাশাপাশি দলের মধ্যে থেকে উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী। ট্রুডোর চিন্তাধারার সঙ্গে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থাটি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র বলেছে, তারা নিশ্চিতভাবে জানেন না যে— ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন। তবে তারা আশা করছেন, বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।’

তবে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এদিকে ট্রুডো এখনই তার পদ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

রয়টার্স বলছে, ট্রুডোর সম্ভাব্য এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক ময়দানে ছেড়ে দেবে। এখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে-চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে হওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে। তবে ট্রুডোর পদত্যাগের ফলে নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানানোরও সম্ভাবনা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন,

যুক্তরাষ্ট্রের ৯ নারী পরিদর্শনের পর টাঙ্গাইলের পণ্য প্রদর্শণী সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কুটির শিল্পে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ৯জন কুটির শিল্প প্রেমী নারীর আগমনে প্রাণবন্ত তিন দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৪

আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জেলে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ২২৮ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। এর মধ্যে বিজিবির উদ্যোগে এখন পর্যন্ত ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, যদি এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হয়, যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশে ফ্যাসিবাদ

সলঙ্গায় এনসিপির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপির) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এনসিপির সদস্য জুয়েল রানা

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে 

পাবনা প্রতিনিধি: পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শত