পটুয়াখালীর গলাচিপায় অবরুদ্ধ ভিপি নুর, উদ্ধারে সেনাবাহিনী

ঠিকানা ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে ভিপি নুর তার ভেরিফায়েড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দিন রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরনসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার ৩ ঘণ্টার মাথায় রাত ১টার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ী ঘটনাস্থলে পৌঁছান বলে জানান তার সঙ্গে থাকা লোকজন। এসময় তিনি পাতাবুনিয়া বাজারে অবস্থান করেন।

নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে দেয়া একটি পোষ্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি (ছটকা), লোহার রড, রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এসময় স্থানীয় কয়েক জনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, নুরুল হক নুর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারী কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন।

তাছাড়া বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীর উপর হামলা চালিয়েছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের কারনে স্থানীয়রা লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন।

হাসান মামুন আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। ভিপি নুর অবরুদ্ধ হওয়ার বিষয়টি জেনে আমি সেনাবহিনী এবং পুলিশ-প্রশাসনকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়ে ফেসবুকে পোষ্ট করেছি। আমি চাই গলাচিপা উপজেলার পরিবেশ শান্ত এবং সুশৃঙ্খল থাকুক।’

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত ভিপি নূর পাতাবুনিয়া বাজারেই অবস্থান করছেন।

এদিকে ভিপি নূরের সঙ্গে থাকা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো.খায়রুল আমীন মুঠোফোনে জানান, ঘটনার কিছুক্ষণ পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পাতাবুনিয়া বাজারে বাসিয়ে রাখেন।

প্রায় আড়াই ঘন্টা বাসিয়ে রাখার পর সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে ভিপি নুর ও তাদের গলাচিপা এলাকা ত্যাগ করে পটুয়াখালী জেলা শহরে যেতে অনুরোধ জানান।

এরপর তারা সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনো সহযোগীতা না পেয়ে গলাচিপা ডাকবাংলোতে রাত্রী যাপনের উদ্দেশ্যে রওনা হন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ. লীগ এবং ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

ঘুষচুক্তির নথি প্রধানমন্ত্রীর হাতে, তবু রক্ষা পান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগের মুখে পড়েছিলেন আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ। একটি বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে

বাঁশখালীতে বিধবা নারীকে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, রহস্য অজানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫০) নামের এক বিধবা নারীকে নিজ ঘরে ঢুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রক্তাক্ত অবস্থায় কে বা কারা ফেলে

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি নয়: নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সরকার তো বলেনি

মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশি ফেরত দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু ও পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১ আগস্ট)