পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে বিকেল পৌনে ৪টার দিকে পৌর শহরে ফের উভয় দলের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের সমর্থকরা। প্রচারণার মাঝখানে এসে এক অসহায় নারী সাহায্য চেয়ে টাকা চাইলে তাকে ৫০০ টাকা দেন একজন। এ সময় উপস্থিত বিএনপির এক কর্মী ভিডিও ধারণ করলে জামায়াতের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওই ঘটনার জেরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিএনপির এক কর্মীকে ধাওয়া দেওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

কিছু সময় পরে বিএনপির প্রার্থী একটি সমাবেশে যাওয়ার পথে বাউফল থানার ফটকে তার গাড়ি আটকে দেয় জামায়াত সমর্থকরা। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে সেখানেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনেসহ কয়েকটি স্থানে জামায়াত সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।,

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি বিরাজ করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, ঘটনার পরে বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে থানা ঘেরাও করে রাখেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। দীর্ঘ দুই ঘন্টা থানা ঘেরাও করে বাউফল-ঢাকা মহাসড়ক অপরোধ করে রাখার পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সালেহ আহমেদ, পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর, সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান নির্বাচন পর্যন্ত কোনো দায়িত্ব পালন করবে না, এ ঘোষণার পরে সড়ক ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক মাওলানা বলেন, ‘টাকা দেয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। চন্দ্রদ্বীপে জামায়াতের প্রচারণা চলাকালে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় আমাদের প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, ‘বিএনপির নিরঙ্কুশ বিজয় বুঝতে পেরে নানান ষড়যন্ত্র করছে জামায়াত। পরিকল্পিতভাবে তারা এই সংঘর্ষের সৃষ্টি করেছে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে। আজকের ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ নেতাদের শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো

দুর্গম এলাকায় নিয়মিত অফিস করা সম্ভব না-স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ রানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: দুর্গম এড়িয়ায় নিয়মিত অফিস করা সম্ভব নয়। অতিতে কেউ নিয়মিত অফিস করেনি। সেটা আমার কাছেও ভিন্ন নিয়ম নয় বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের

প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে

বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার

কেঁপে উঠল বহুতল ভবন, ছাদের সুইমিং পুলের পানি ছিটকে পড়ল নিচে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের