পঞ্চগড় সীমান্তে নতুন সেনা ঘাঁটি ভারতের, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে দুইটি সামরিক স্থাপনা করল ভারত। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।,

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক এক্স-এ এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।,

ইস্টার্ন কমান্ড বলছে, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

সুত্রঃ ডেকান ক্রনিকল

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অনলাইন ডেস্ক: পবিত্র কোরআন হাতে নিয়ে আদরের ছাত্রের তিলাওয়াত শুনছিলেন তিনি। হঠাৎ নিথর হয়ে পড়ল দেহটি, প্রাণপাখি উড়ে গেল মহাপ্রভুর সান্নিধ্যে। ইয়েমেনের মারিব প্রদেশে পবিত্র কোরআন

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আল্টিমেটাম দেওয়ায় ছাত্রদল-বিএনপিপন্থি শিক্ষকরা ক্ষেপে গেছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের

শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত

বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর

বেলকুচিতে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুল সংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)