পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার !

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার আসসাদ আলী বর্তমানে লক্ষীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি পামুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৭ জানুয়ারি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের স্বাক্ষরিত সহকারী প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ তালিকায় ১৩৫ নম্বরে আসসাদ আলীর নাম রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন।,

ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। আর যেই দলটি আপনার আমার মা বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলতেছে এই দলটিকে, দাঁড়িপাল্লা কে ১২ তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ। সর্বোপরি ধানের শীর্ষে ভোট চেয়ে, আজাদ ভাইয়ের গলায় জয়ের মালা আসুক এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার ও পামুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসসাদ আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামন বলেন, এখনো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হয়নি। তার নাম সহকারী প্রিজাইডিং অফিসারের প্রাথমিক তালিকাতেও নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও আগাম প্রচারণায় মাঠে নেমেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ

এক সপ্তাহে আরো ২০ বার ভূমিকম্প হতে পারে

নিজস্ব প্রতিবেদক: গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সিরাজগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১০ দলীয় জোটের চুরান্ত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা

সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে থানার নাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে

রূপপুর প্রকল্পে জ্বালানি লোডের পূর্ব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়‍্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যুহ) এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় নকশা অনুযায়ী