নৌ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ, বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর এলাকায় নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু আগে কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর থেকে বের হওয়ার সময় উপদেষ্টার গাড়ি আটকিয়ে দেওয়া হয়। এসময় পরিস্থিতি উত্তপ্ত হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের বন্দর ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে বন্দরের চলমান সমস্যা সমাধানে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নৌ উপদেষ্টা। জানা গেছে, নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সরাসরি ঢাকা থেকে সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পৌনে ১১টার দিকে উপদেষ্টাকে বহনকারী গাড়ি বন্দর ভবনের অদূরে কাস্টমস মোড়ে পৌঁছায়। সামনে-পেছনে পুলিশের নিরাপত্তার গাড়ি ছিল।,

উপদেষ্টার পেছনের গাড়িতে ছিলেন বন্দর চেয়ারম্যান, যিনি বিমানবন্দর থেকে উপদেষ্টাকে নিয়ে বন্দর ভবনে আসছিলেন। নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে আসার খবর পেয়ে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শত, শত শ্রমিক-কর্মচারী চট্টগ্রাম বন্দর ভবনের অদূরে ৪ নম্বর জেটি গেট থেকে কাস্টমস মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেয়। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বন্দরের নিজস্ব নিরাপত্তারক্ষীরা সকাল থেকেই অন্যান্যদিনের চেয়ে বাড়তি কঠোর অবস্থানে আছেন।

নৌপরিবহন উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আশপাশে থেকে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা বেরিয়ে আসেন। তারা স্লোগান দিতে দিতে গাড়িবহর আটকে দেন। পরবর্তী সময় নৌ উপদেষ্টা গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন।

আন্দোলনকারীদের বিভিন্ন দাবির মুখে নৌ উপদেষ্টা বলেন, ‘আমি চট্টগ্রাম হিল ট্র্যাক্সে তিন বছর ছিলাম। আমার দেশের ক্ষতি হোক এমন কিছু আমি চাই না।’ এসময় আন্দোলনকারীরা বন্দর চেয়ারম্যানের অপসরণের দাবি জানান। ইব্রাহীম খোকন নামের একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা চট্টগ্রাম বন্দরকে ওউন করি। আমি এই বন্দরে ৩২ বছর ধরে চাকরি করছি। চট্টগ্রাম বন্দরে কোনো মাফিয়া না থাকুক, এমনটাই আমাদের প্রত্যাশা। গত দেড় বছর ধরে বন্দরের চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে এমন কোনো হীন ব্যবস্থা নেই, যা তিনি নেননি। ওনার সঙ্গে দেখা করতে গেলে তিন ঘণ্টায়ও দেখা করেন না।’

এসময় আন্দোলনকারীরা নৌ উপদেষ্টার কাছে আরো দাবি জানাতে চাইলে তিনি পরবর্তী সময় তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলবেন বলে জানান।

প্রায় ১৫ মিনিট পর পুলিশ চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নৌ উপদেষ্টাকে-সহ গাড়িগুলোকে বন্দর ভবনের ভেতরে নিয়ে যায়। গাড়ি মূল ফটক দিয়ে বন্দর ভবনে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা সেটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে ভেতরে ঢুকে পড়েন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হিমাচলে জলবায়ু বিপর্যয়: মৃত্যুমিছিল, ধ্বংস আর দায়হীনতা

অনলাইন ডেস্ক: মাত্র এক মাসের বর্ষায় হিমাচল প্রদেশে ১৯টি মেঘফাটা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যার ঘটনায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছর ধরেই মেঘফাটা

নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল

ন‍্যাক্কারজনক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশে পরিকল্পিতভাবে তৈরি করা নৈরাজ্য ও ন‍্যাক্কারজনক হামলার ঘটনা জাতীয় নির্বাচন তথা গণতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি। এই

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের

বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের নেতাকর্মীরা ‘না’–এর পক্ষে প্রচার

সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের বহুল আলোচিত সাংবাদিক আরিফুল ইসলাম নির্যাতন মামলার প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার