নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।,

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। সেখান থেকে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজন এখনও চিকিৎসাধীন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে জানান, তিন জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কোম্পানির

এনায়েতপুরে জামায়াতে ইসলামী আলচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার গোপীনাথপুর ৮নং ওয়াড শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময়ে

এবার ফিলিস্তিন ইস্যুতে ভর করে মাঠে নামার চেষ্টায় আ.লীগ

ডেস্ক রিপোর্ট: এবার ফিলিস্তিন ইস্যুর ওপর ভর করে মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। নামসর্বস্ব ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে জড়ো হওয়ার চেষ্টা করছেন

শাহজাদপুরে রাতের আধারে মন্দিরে ঢুকে ৬টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের কালাচাঁদপাড়া( চালা শাহজাদপুর), মিলন সংঘ নামের মন্দিরে ঢুকে দূর্বৃত্তরা ৬টি প্রতিমা ভাংচুর করে পালিয়ে গেছে। শনিবার  ভোর রাত

প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারের খোঁজ নিতেন বেগম জিয়া: আলী আহসান মুজাহিদের ছেলে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারকে ডেকে খোঁজ নিতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধের মামলায়