নোট অব ডিসেন্ট’বলছে বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে: মোহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক: নোট অব ডিসেন্ট’বলছে বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।,

তিনি বলেন, সবাই যেখানে ঐক্যবদ্ধ, বিএনপি সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে। সেগুলো কী? প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবেন না, কোনো ব্যক্তি একাধারে ১০ বছরের বেশি থাকতে পারবেন না। ওনারা নোট অব ডিসেন্ট দিয়েছেন। এগুলো যদি সংশোধন (অ্যামেন্ডমেন্ট) হয়, তাহলে স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকে না। এগুলোর বিরোধিতা করার মানেটা কী? মানে হচ্ছে ওনাদের আবার স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা মাথায় আছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

ডা. তাহের বলেন, আমরা ফ্যাসিবাদকে কখনো ভয় পাইনি, আমরা সংগ্রাম করেছি, বিজয়ী হয়েছি। কিন্তু আজ যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার মাধ্যমে আমাদের ওপরে দায় চাপানোর রাজনীতি করতে চায়, তাদেরকে বলছি, পুরোনো ফ্যাসিবাদ যদি আবারও ফিরতে চায়, তাহলে আমরা লড়াই করব, সংগ্রাম করব, পরাজিত করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা ভয় পাচ্ছি না। আবার নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার যারা চেষ্টা করছেন, তাদের পরিণতি খুব ভালো হওয়ার কোনো কারণ নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন

প্রেমের টানে হিন্দু তরুণী প্রেমিকের বাড়ি, অতঃপর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে জীবন সঙ্গি করতে দীর্ঘপথ পাড়ি দিয়ে শেরপুরে মুন্সিগঞ্জের এক হিন্দু তরুণী। শুক্রবার (১৭ জানুয়ারি)। শেরপুরে আসা ২৭ বছর বয়সী ওই হিন্দু

ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারন মানুষের আনাগোনা থাকলেও

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়

এনআইডি সংশোধনে ‘ক্র্যাশ প্রোগ্রাম’, ৩০ জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় গতিশীলতা আনতে নির্বাচন কমিশন (ইসি) দেশজুড়ে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করেছে। এতে জেলা পর্যায়ে কর্মকর্তাদের বাড়তি ক্ষমতা দিয়ে

নিম্নমানের পাঠ্যবই ছাপায় শত কোটি টাকা লোপাট, দায়ে প্রভাবশালী চক্র

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা লোপাট করেছে একাধিক প্রকাশক। জাতীয় শিক্ষাক্রম ও