নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির অবস্থান জানা গেছে। তিনি সেনাবাহিনীর ব্যারাক থেকে বেরিয়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছে।

গত ৯ সেপ্টেম্বর গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন কেপি শর্মা। নিরাপত্তার জন্য তিনি তখন সেনাবাহিনীর নিরাপত্তা চান। পরবর্তীতে তাকে উত্তর কাঠমান্ডুর শিবাপুরি ব্যারাকে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হয়।

৯ দিন সেনা হেফাজতে থাকার পর তিনি ব্যক্তিগত বাড়িতে গেছেন বলে দেশটির সেনাবাহিনীর একটি সূত্র আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি।

তবে নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে কাঠমান্ডুর ১৫ কিলোমিটার দূরের ভক্তপুরের ব্যক্তিগত বাড়িতে গেছেন তিনি।

এর আগে জেন-জির আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোটে তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেন। যখন তার বাড়িতে আগুন ধরানো হয় তখন তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাড়িতে অবস্থান করছিলেন।

ওই সময় সেনাবাহিনীর নিরাপত্তায় তিনি প্রাণে বাঁচেন। তাকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার পাঠানো হয়।

কেপি শর্মা অলির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকামাল দাহাল, প্রচন্ড, শের বাহাদুর দিউবা, ঝালনাথ খানাল এবং মাধবকুমারসহ অন্য আরও কিছু রাজনীতিবিদ সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন।

শের বাহাদুর দিউবা এবং তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দিউবা এখনো সেনা হেফাজতে আছেন। তারা ছাড়া বাকিরা ব্যারাক থেকে বেরিয়ে গেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর ও তার স্ত্রী আর্জু রানার বাড়িতে গিয়ে হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় তাদের দুজনকে মারধর করা হয়। মারধরের পর তাদের আটকেও রাখা হয়। ওই সময় সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে গিয়ে তাদের উদ্ধার করে।

সূত্র: পিটিআই

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীর দেওয়া কিডনিতে প্রাণে বাঁচলেও পরকীয়ায় স্বামী, মামলা করলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বামীর প্রাণ বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন স্ত্রী উম্মে সাহেদীনা টুনি। তবে সেই স্বামী মোহাম্মদ তারেক সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুধু

গভীর রাতে শামীম ওসমানের ছেলের নেতৃত্বে ঝটিকা মিছিল, যুবদল নেতার হাতে আটক ৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় অয়ন ওসমানের ৫ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।, শনিবার (১

”মার্চ ফর জাস্টিসে” পুলিশি হামলার শিকার হয়েও আন্দোলনে সক্রিয় ছিলেন অনন্যা

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি; ৩১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা করা হয় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। প্রতিবারের মতো ভয়কে জয় করেই সেদিন বেলা

যারা চাঁদাবাজি করে তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট: প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি

৫ আগস্ট শেখ হাসিনার জানাজা হয়ে গেছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। বুধবার (১০ ডিসেম্বর)

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের রায় রোববার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার ধার্য করা হয়েছে। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড.