নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টায় সুশীলা কার্কি শপথ নেবেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে জেন-জিরা আন্দোলন শুরু করে। সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর বিক্ষোভ আরও তীব্র আকার নেয়।

পরিস্থিতির চাপে মঙ্গলবার পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরপর রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। আলোচনায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কার্কির নাম সর্বসম্মতভাবে উঠে আসে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন

শিয়ালকোল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নারীর ওপর সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলাম: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা,

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য

আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনা

কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

বাক্সের মুখ খোলাবেন না, সব প্রকাশ করে দিব: ডা. শফিকুর রহমান 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কারা বাংলাদেশে নারীদের সাথে কি করেছে আমরা সব জানি। বাক্সের মুখ খোলাবেন না, তাহলে