নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এই নির্দেশ জারি করে। তুর্কি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বেসামরিক জনগণ, হাসপাতাল ও বিভিন্ন অবকাঠামোর ওপর ধারাবাহিক সামরিক হামলার ঘটনায় এই কর্মকর্তারা দায়ী। অভিযোগের মধ্যে ছয় বছর বয়সী হিন্দ রজব হত্যাকাণ্ড ও চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর বিমান হামলার কথাও উল্লেখ আছে।

পরোয়ানায় আরও বলা হয়েছে, গাজার অবরোধ ভাঙতে যাওয়া “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” নামে বৃহৎ মানবিক সাহায্য অভিযানের ওপর ইসরায়েলের আক্রমণও যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে নিন্দা জানিয়ে আসছে। চলমান সংঘাতের প্রেক্ষিতে দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে।,

বিশ্লেষকরা বলছেন, ইস্তাম্বুল প্রসিকিউটরের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে

একযোগে ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা

ঠিকানা ডেস্ক: ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। খবর দ্য

আওয়ামী লীগের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: আমীর মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতেই

বন্ধুকে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (২৮

আমিরের অ্যাকাউন্ট হ্যাককারীর জামিন, সংক্ষুব্ধ জামায়াতের আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে