নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থীশিবির ও আল-শিফা হাসপাতালের আশপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল-বালাহ এলাকার পূর্বাংশে।

মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েল ব্যাপক শক্তি দিয়ে জবাব দেবে।

এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় ‘শক্তিশালী হামলা’ চালানোর নির্দেশ দেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে শক্তিশালী হামলা শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর পরও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ

অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা হয়েছে। রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী

জামায়াত নেতা আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ

বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল

বাবার পরিচয়ে উত্থান, অভ্যুত্থানে পতন: শেখ হাসিনার রাজনৈতিক যাত্রার সংক্ষিপ্ত চিত্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে প্রভাব বিস্তারকারী নেতা হিসেবে পরিচিত শেখ হাসিনা ভারতের নির্বাসনকালেই আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে দেশ

ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা!

নিজস্ব প্রতিবেদক: জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তার