নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছে। পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ কুমার মাহাতো।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজীপুর গ্রামের সবুজ কুমার মাহাতো। স্বাভাবিক মানুষের মতো পা না থাকায় পায়ের চাপটা নিতে হয়েছে কোমল হাতে। গোটা শরীরের ভর তার হাতের তালুতে। তবুও থেমে নেই তার পথচলা।

ক্ষিরিতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শেণির ছাত্র সবুজ। বাড়ি থেকে কোমরে ভর করে হাতে হেঁটে মাটির রাস্তা পেরিয়ে বাকিটা ভ্যানে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় সবুজ। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণে তাকে প্রেরণা যোগায় সহপাঠী ও শিক্ষকেরা। ছোট বেলা থেকে প্রতিদিনের কাজকর্ম আর পড়ালেখায় সহযোগি হিসেবে কাছে পায় তাঁর বাবা-মাকে। তবুও সব বাঁধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সবুজ।

সবুজ জানান, প্রতিবন্ধীদের অনেক অবহেলার শিকার হতে হয়। আমি চাই প্রতিবন্ধীদের যেন কেউ অবহেলা না করে।

এদিকে অতি দরিদ্র এ শারীরিক প্রতিবন্ধীর শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সবুজ কুমার মাহাতোর লেখাপড়া যেন চালিয়ে যেতে পারে এজন্য সার্বিক সহযোগিতা করা হবে। তবে সবুজের পাশে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে সরকারি এমএম আলী কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ছাত্রসংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম

সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের

তাড়াশে মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার উত্তর জনপদ দেশীগ্রাম ইউনিয়নের উত্তরশ্যামপুর মৌজায় মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১ লা জানুয়ারি

ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ে চাপে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ চাপে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও জেলা পুলিশকে

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দুই জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি কে আটক করেছে র‍্যাব ৪ এর সদস্যরা। সেলিনা মির্জা মুক্তি পলাশডাঙ্গা যুব শিবিরের